মূল্যবোধের পথে থেকে ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা

  • January 2, 2026
  • Comment 0

নতুন বছরে আমাদের সবার মনে সুন্দর, সৃষ্টিশীল ও রুচিবোধসম্পন্ন মূল্যবোধের ভাবনা সদা জাগরুক থাকুক। কিন্তু মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে যখন দেখি, একটা বছর শেষ হলে শুধু সালটাই বদলায়। চারপাশে ঘটে চলা হিংসা, ক্রোধ, ঘৃণা, নারী-নির্যাতন, সাম্প্রদায়িকতা, অপসংস্কৃতি, স্বজনপোষণের রাজনীতি — এসবের কোন বদল হয় না। তবুও আমরা যারা সুন্দরের পূজারী, তারা প্রাণপণে চেষ্টা করে যাবো এ পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে যাওয়ার। কেয়াপাতার নৌকো গড়ে আমরা সাজিয়ে দেব ফুলে। নৈতিকতার নৌকো গড়ে সাজিয়ে দেব ভালোবাসায়। গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সম্প্রীতির দেশ ভারতভূমিতে আমরা বেঁচে থাকব তীব্র আশা নিয়ে। মূল্যবোধের পথে থেকে ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করতে করতে, আমরা নিশ্চয়ই একদিন হয়ে উঠবো আদর্শ বিশ্ব নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Us Now
WhatsApp